মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলা চেয়ারম্যান নিবার্চিত হলেন আ’লীগের ডাঃ রাফিউদ্দিন আহমেদ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  : চতুর্থ দফায় নাসিরনগর উপজেলা পরিষদ নিবার্চনে ভোট কেন্দ্রগুলোতে উপস্থিতির হার কম থাকলেও বড় ধরনে কোন বিশৃংখলা ছাড়াই রবিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।বেসরকারী ফলাফলে ৭৬টি কেন্দ্রের ভোট সংখ্যায় আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ রাফিউদ্দিন আহমেদ ৫৯ হাজার ৪৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার আনারস প্রতীক নিয়ে ১৪ হাজার ৫৭৪ ভোট পেয়েছে।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ফয়েজ আহমেদ চিশতি চশমা প্রতিক নিয়ে ৩০ হাজার ১০৭ ভোটে নিবার্চিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বরজিদ দাস টিউওবয়েল প্রতিকে পেয়েছেন ২৭ হাজার ৩৬৩ ভোট। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক রুবিনা আক্তার কলস প্রতিক নিয়ে ৫৪ হাজার ৭৫৬ ভোট পেয়ে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পদে সৈয়দা হামিদা লতিফ পান্না প্রজাপতি প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ২৯৮ ভোট।

ভোট কেন্দ্র গুলোতে সেনাবাহিনীর পাশাপাশি র‌্যাব,বিজিবি,আর্মড ব্যাটালিয়ান পুলিশ নিয়ে ৫ স্তরের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ৭৬টি কেন্দ্রে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৭৬টি কেন্দ্রে মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৫৭ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ১০ হাজার ৪‘শ ৯৯ জন ও মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৮‘শ ৫৮ জন।এদিকে আওয়ামীলীগের বিজয়ী প্রার্থী ডাঃ রাফিউদ্দিন আহমেদ দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত।পিতা মরহুম শেখ মহিউদ্দিন আহম্মদ।

১৯৫৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের নাছিরপুর গ্রামে জম্মগ্রহন করেন।তিনি ১৯৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছাত্র রাজনীতি থেকেই ক্যারিয়ার শুরু করেন।বর্তমানে ২৭ বছর ধরে সততার সাথে উপজেলা আওয়ামীলীগ সভাপতি হিসেবে দায়িত্বপালনের পাশাপাশি এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজে ভুমিকা রেখেছেন।দলের দুঃসময়ে শক্তহাতে দলকে আটকে রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে নিজেকে আত্মনিয়োগ করেছেন। তার কাছে সব দলের লোক সমান। তিনি সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক