ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ

news-image

চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার বেলা ১১টার দিকে কেন্দ্রের মাঠে এ ঘটনা ঘটে।

এ সময় ভোটাররা কেন্দ্রে ভোট দিতে এসে বিকট শব্দ পেয়ে ভয়ে বিভিন্ন দিকে ছুটতে থাকে। তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, আমরা ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। এ ঘটনায় কেউ আহত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার ৬ উপজেলায় (সদর, সরাইল, আখাউড়া, নাসিরনগর, নবীনগর ও আশুগঞ্জ) রোববার ভোটগ্রহণ চলছে। ৬ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ১৩ লাখ ৪২ হাজার ৫১৩ জন।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান