মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক রাতে ৩ রেকর্ড মেসির

news-image

ক্যারিয়ারের শুরু থেকেই গোল করাটাকে ডালভাত বানিয়ে ফেলেছেন লিওনেল মেসি। এখন রেকর্ড গড়াটাও বার্সেলোনার আর্জেন্টাইন তারকার কাছে হয়ে উঠেছে ডালভাত! মাঠে নামলেই গড়ে ফেলছেন কোনো না কোনো রেকর্ড। গতকাল শনিবার তো এক রাতেই পেয়ে গেলেন ৩টি রেকর্ডের স্বাদ। এর মধ্যে একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন। দুটি গড়েছেন নতুন করে।কাল রাতে লা লিগায় এসপানিওলের বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচের দুটো গোলই করেছেন মেসি। একটি অবিশ্বাস্য ফ্রি কিক থেকে। অন্যটি প্রতি আক্রমণে। দারুণ এই জয়ের মধ্যদিয়ে মেসি ভাগ বসিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের দখলে থাকা লা লিগায় সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডে।

দীর্ঘ ক্যারিয়ারে রিয়ালের জার্সি গায়ে লা লিগায় ৩৩৪টি জয় পেয়েছেন ক্যাসিয়াস। কালকের জয়ে মেসিরও লা লিগায় জয় সংখ্যা হলো ৩৩৪টি। ক্যাসিয়াসের এই রেকর্ড ছোঁয়ার মধ্যদিয়েই মেসি গড়েছেন আরেকটি নতুন রেকর্ড। আউটফিল্ড খেলোয়াড় হিসেবে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটা এখন শুধুই তার একার।অন্য রেকর্ডটি গোলের। যেটি তার কাজ! কালকের ২ গোল নিয়ে মৌসুমে লিগে তার গোল হলো ৩১টি। এ নিয়ে ক্যারিয়ারে ৮ বারের মতো মৌসুমে লিগে ৩০ বা তার বেশি গোলের কীর্তি গড়লেন মেসি। যে কীর্তি ইতিহাসে আর কারো নেই।

এই রেকর্ডটি অবশ্য আগে থেকেই তার দখলে ছিল। কারণ, তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো লা লিগায় ৩০ বা তার বেশি গোল করেছেন ৬ মৌসুমে। ফলে ৭-এর কীর্তি গড়ে গত মৌসুমেই এই রেকর্ডটা গড়েন মেসি। এবার নিজের রেকর্ডটাই ভেঙে গড়লেন নতুন করে।লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ ৫০ গোলের কীর্তিও গড়েছেন মেসি। ২০১১-২০১২ মৌসুমে অবিশ্বাস্য ওই কীর্তিটা গড়েন তিনি। এ ছাড়া ২০১২-১৩ মৌসুমে করেন ৪৬ গোল, ২০১৪-১৫ মৌসুমে ৪৩টি, ২০১৬-১৭ মৌসুমে ৩৭টি, ২০০৯-১০ ও ২০১৭-১৮ মৌসুমে ৩৪টি করে এবং ২০১০-১১ মৌসুমে করেন ৩১টি গোল।

এবার এরই মধ্যে লিগে ৩১ গোল হয়ে গেল তার। মাত্র ২৭ ম্যাচেই এই ৩১ গোল করেছেন তিনি। লিগে আরও ৯টি ম্যাচ বাকি। ফলে এবার লিগ গোল সংখ্যাটা ৪০ পেরিয়ে যাবে বলেই মনে হচ্ছে। যেভাবে অবিশ্বাস্য গতিতে ছুটছেন, হয়তো ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ৫০-এর কীর্তি গড়ে ফেলেন কি না কে জানে!

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক