,

ইনজুরি কাটিয়ে কাতালান ডার্বিতে রাতে মাঠে নামছেন মেসি-সুয়ারেজ

news-image

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় কাতালান ডার্বিতে শনিবার এস্পানিওলের মুখোমুখি হবে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে খেলাটি শুরু হবে রাত সোয়া নয়টায়।

২৮ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ১০ পয়েন্ট এগিয়ে শিরোপার কাছাকাছি ব্লাউগ্রানারা।

দশ বছর নিজেদের মাঠে এস্পানিওলের কাছে হারেনি বার্সা। ফেভারিটের তকমা মেখে নামা এ ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। আর্জেন্টাইন মহতারকার পাাশাপাশি পাওয়া যাচ্ছে উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজকেও। এমনটাই জানিয়েছেন আর্নেস্তো ভালভার্দে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন বার্সেলোনা কোচ।

অন্যদিকে দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতন হয়েছে এস্পানিওলের। শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া এস্পানিওলের অবস্থান টেবিলের ১৩তম স্থানে।

তবে এ ম্যাচে আলোচনার কেন্দ্রে চীনা স্ট্রাইকার উ লি’তে অঘটনের স্বপ্ন দেখছে হোয়ান ফেরার রুবির শিষ্যরা। অন্যম্যাচে রাত পৌনে দুইটায় আলাভেসের বিপক্ষে লড়বে অ্যাথলেটিকো মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর