হিগুয়েইন বিদায় জানালেন আর্জেন্টিনার জার্সিকে

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিকে বিদায় জানালেন গঞ্জালো হিগুয়েইন। গতকাল বৃহস্পতিবার ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার ঘোষণা দিয়েছেন জাতীয় দল থেকে অবসরের।

হিগুয়েইন বলেন, ‘আমি এ সিদ্ধান্ত নিয়েছি, কারণ বাকি সময়টা পরিবারের সঙ্গে উপভোগ করতে চাই। একমাত্র মেয়ের সঙ্গে দুর্দান্ত সময় কাটাতে চাই। আমার মনে হয়, দেশকে যা দেওয়ার ছিল দিয়ে ফেলেছি। এখন পুরোপুরি চেলসির প্রতি দায়বদ্ধ। প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা দারুণ। সেটিই উপভোগ করতে চাই। টুর্নামেন্টটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণও।’

বিদায়বেলায় সেই তিক্ত স্মৃতির কথাও ভোলেননি ৩১ বছর বয়সী এ ফুটবলার। আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আমি যেসব গোল মিস করেছি, মানুষ সেগুলোই মনে রেখেছে। যেগুলো করেছি সেগুলো নয়। এটি সত্যি-আমরা চূড়ান্ত সাফল্য পাইনি। তাই বলে শুধু ব্যর্থতার গল্প শোনালেই হবে না।’

বর্তমানে ক্লাব ফুটবলে এখন চেলসির হয়ে খেলছেন এই ফুটবলার। ২০১৮ সালের পর জাতীয় দলে দেখা যায়নি তাকে।

২০০৯ সালে প্রথম আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেন হিগুয়েইন। ২০১৮ সাল পর্যন্ত ৭৫টি ম্যাচ খেলেছেন। ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে ৫টিসহ ৩১ গোল করেছেন এ ফরোয়ার্ড, যা আর্জেন্টিনার ইতিহাসে ব্যক্তিগত ষষ্ঠ সর্বোচ্চ।

আর্জেন্টিনার হয়ে ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন হিগুয়েইন। প্রতিটি ফাইনালি লড়াইয়ে সহজ সুযোগ হাতছাড়া করেছেন তিনি। ফলে নন্দিত হওয়ার চেয়ে নিন্দিত হয়েছেন বেশি।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি