মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডি ভিলিয়ার্স-ঝড়ের পরও কোহলিদের হার

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাচটা জিতে যাওয়ার পর লাসিথ মালিঙ্গাকে প্রথমে জড়িয়ে ধরলেন যুবরাজ সিং। যুবরাজের ঘাম দিয়ে যেন জ্বর ছুটল! এবি ডি ভিলিয়ার্স যখন ম্যাচটা নিজেদের মুঠোয় পুরে নেওয়ার হুমকি দিচ্ছিলেন, তাতে ‘যুবি’রই সবচেয়ে বেশি অনুশোচনায় ভোগার কথা। ৬ দশমিক ৬ ওভারে স্লিপে ক্যাচটা যখন ফেলেছিলেন, এবি তখন রানের খাতাই খোলেননি!

শেষ পর্যন্ত যুবির মুখে স্বস্তির হাসি ফিরলেও এবি পুড়েছেন হতাশায়। শ্বাসরুদ্ধকর ম্যাচে তাঁর ৪১ বলে অপরাজিত ৭০ রান বৃথাই গেল! বেঙ্গালুরুর মাঠেই কোহলির বেঙ্গালুরুকে ৬ রানে হারিয়েছে রোহিত শর্মার মুম্বাই। অবশ্য হারের পর বেঙ্গালুরু প্রশ্ন তুলেছে আম্পায়ারিং নিয়ে। শেষ ওভারে বেঙ্গালুরুর দরকার ছিল ১৭ রান। শেষ বলে যেটি নেমে আসে ৭ রানে। মালিঙ্গার বলটা ঠিকঠাক খেলতে পারেননি শিবাম দুবে। ৬ রানে জিতে যায় মুম্বাই। টিভি রিপ্লেতে দেখা গেছে শেষ বলটা পরিষ্কার ‘নো’ ছিল। আম্পায়ার কেন নো ধরতে পারেননি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভালোই ঝাল ঝাড়লেন বেঙ্গালুরু অধিনায়ক কোহলি, ‘আমরা আইপিএল খেলছি, ক্লাব ক্রিকেট না। আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।’

নো বল হলে কী হতো-না হাতো, সেটি ভেবে আর কী হবে বেঙ্গালুরুর! ম্যাচের ফল যা হওয়ার তো হয়ে গেছে। তবে ম্যাচটা যে শ্বাসরুদ্ধকর হয়ে উঠল, তাতে ডি ভিলিয়ার্সকে কৃতিত্ব দিতেই হবে। আন্তর্জাতিক ক্রিকেট পেছনে ফেলা আসা এ প্রোটিয়া ব্যাটসম্যান কী দুর্দান্ত ব্যাটিংই না করলেন। ‘৩৬০ ডিগ্রি’ নামের সার্থকতা প্রমাণে যেন আরেকবার নামলেন আজ। ৪টা চারের সঙ্গে যে ৬টা ছক্কা মারলেন, প্রতিটি ছিল মুগ্ধ করা। কখনো মিডল স্টাম্পের বল নির্বিকার ভঙ্গিতে কাভারের ওপর দিয়ে তুলে মেরেছেন। কখনো অফ স্টাম্পের বাইরের বল স্কয়ার লেগ দিয়ে ঘুরিয়ে ছক্কা মারছেন।

কোহলি ৪৬ রানে আউট হওয়ার পরও বেঙ্গালুরু জয়ের স্বপ্ন দেখছিল ডি ভিলিয়ার্সের ব্যাটে চড়েই। ডি ভিলিয়ার্স-ঝড়ে ১৮ বলে ৪০ থেকে চোখের পলকে সমীকরণ ১২ বলে ২২ রানে নেমে এল। কিন্তু ডেথ ওভারে দুর্দান্ত জসপ্রিত বুমরা তাঁর জাদু দেখালেন এ ম্যাচেও। ১৯তম ওভারে মুম্বাই পেসার দিলেন মাত্র ৫ রান। ওখানেই যেন ম্যাচের পার্থক্য গড়া হয়ে গেল। বেঙ্গালুরু শেষ ওভারে ১৭ রান আর তুলতে পারল না। অসাধারণ ব্যাটিং করেও অসহায়ভাবে ডি ভিলিয়ার্স দেখলেন জয়ের হার। আর ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের নায়ক হলেন বুমরা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক