,

মেসির আইফোন সোনায় মোড়ানো

news-image

স্পোর্টস ডেস্ক : নতুন মোবাইল ফোন কিনেছেন লিওনেল মেসি। আইফোনের এই মোবাইলটির মডেল এক্সএস ম্যাক্স। মোবাইলটি স্বর্ণ দিয়ে মোড়িয়ে অনন্য করে তুলেছেন বার্সেলোনা অধিনায়ক।

মেসির নতুন মোবাইল ফোন নিয়ে একটি প্রতিবেদন ছাপিয়েছে স্পেনের ক্রীড়া বিষয়ক দৈনিক মার্কা। এতে বলা হয়েছে, পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের মোবাইল ফোনটি ২৪ ক্যারেট স্বর্ণ দ্বারা মোড়ানো হয়েছে। কাজটি করা হয়েছে আইডিজাইন গোল্ড থেকে।

স্বর্ণে মোড়ানো মোবাইলটির পেছনে মাঝামাঝি স্থানে খোদাই করে বড় হরফে লেখা হয়েছে মেসির নাম ও তার জার্সি নম্বর, ১০। নিচের দিকটায় ছোট হরফে লেখা আছে তার স্ত্রী ও বাচ্চাদের নাম। আর একেবারে উপরের দিকে আছে বার্সেলোনা ক্লাব ও আর্জেন্টিনা দলের লোগো।

ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা মেসি দীর্ঘ বিরতির পর সম্প্রতি ফের জাতীয় দলে ফিরেছেন। গত শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ গোলে হারের ম্যাচে খেলেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। কিন্তু ম্যাচটিতে চোট পাওয়ায় মঙ্গলবার মরক্কোর বিপক্ষে খেলতে পারেননি তিনি। অবশ্য মেসিকে ছাড়াই ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর