স্ত্রীর পাশে লুঙ্গি পরা মিরাজের ছবি ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশ তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ ছয় বছর চুটিয়ে প্রেম করার পর গাঁটছড়া বেঁধেছেন রাবেয়া আখতার প্রীতির সঙ্গে।

এরপর থেকেই নবদম্পত্তির ছবি আসছে সোশ্যাল মিডিয়ায়। এবার আরো একটি ছবি প্রকাশ্যে এলো। সেটি রীতিমতো নেট দুনিয়ায় ঝড় তুলেছে।

সদ্য প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, লুঙ্গি পরে পারিবারিক অনুষ্ঠানে বসে রয়েছেন মিরাজ। তার পাশে রয়েছেন সদ্য বিবাহিত স্ত্রী প্রীতি ও পরিবারের সদস্যরা।

ইতিমধ্যে ছবিটি ভাইরাল হয়ে যাওয়ায় এ নিয়ে চলছে তুমুল আলোচনা। লুঙ্গি পরিহিত মিরাজ পাচ্ছেন প্রশংসাও। অনেকে বলছেন, তারকা ক্রিকেটার হয়েও এতটা সাধাসিধেভাবে চলেন মিরাজ, সত্যিই প্রশংসনীয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মিরাজের বোন রুমানার গায়ের হলুদের দিন তোলা।

গেল ২১ মার্চ আকদ সারেন মিরাজ। খুলনা শহরের খালিশপুরে প্রীতির বাড়িতে তা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি