মেসিবিহীন আর্জেন্টিনার জয় (ভিডিও)
স্পোর্টস ডেস্ক : ভেনিজুয়েলার বিপক্ষে হারের ক্ষত নিয়ে মরক্কোর বিপক্ষে খেলতে নেমছিল আর্জেন্টিনা। লাতিন আমেরিকার প্রতিবেশী দেশটির বিপক্ষে দলের সেরা অস্ত্র মেসি খেললেও মরক্কোর বিপক্ষে তাকে ছাড়াই নামে ম্যারাডোনার উত্তরসূরীরা। মেসি থেকেও আগের ম্যাচে আর্জেন্টিনা হারের তিক্ত স্বাদ নিয়ে ফেরে, কিন্তু মরক্কোর বিপক্ষে ঠিকই জয় তুলে নেয়।
মরক্কোর ইবনে বতুতা স্টেডিয়ামে এই ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়লেও অবাক হতে হয় ম্যাচের ফাউল সংখ্যা দেখলে। এ ম্যাচে মোট ফাউল সংখ্যা ৪৭টি! যার মধ্যে আর্জেন্টিনা করে সবচেয়ে বেশি ২৭টি। আর ২২টি ফাউল করেছে মরক্কো। খেলায় অনিয়ম হওয়ায় মোট ৪৭বার রেফারিকে বাঁজাতে হয়েছে বাঁশি।
এত ফাউল হলেও আলবিসেলেস্তারা স্বস্তিতেই মাঠ ছেড়েছে। ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেছেন অ্যাঞ্জেল কোরেয়া। খেলার শেষ সময়ে এসে গোলটি করেন অ্যাটলিটিকো মাদ্রিদে খেলা এ ফরোয়ার্ড। ৮৩ মিনিটে তার পা থেকে গোলটি আসে।
দুটি প্রীতি ম্যাচের মধ্যে একটি খেলার কথা ছিল মেসির। লন্ডনের ট্যাবলয়েড ইভেনিং স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার সঙ্গে বার্সার একটি চুক্তির কারণেই মেসি দলের সঙ্গে থাকতে পারছেন না। বার্সেলোনা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আগেই চুক্তি করে রেখেছিলেন মেসি দুটি প্রীতি ম্যাচের একটি খেলতে পারবেন। তাই এই ম্যাচে মেসিকে পায়নি আর্জেন্টিনা।
https://youtu.be/ppomX7fcB4o










