ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় নিহত ১

news-image
তৌহিদুর রহমান নিটল : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ডভ্যানের চাপায় সায়েদুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সায়েদুর ওই এলাকার মন্নর আলীর ছেলে। সে স্থানীয় কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের হোস্টেলে বাবুর্চির কাজ করত। এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, রাতে হোস্টেলের খাবার রান্না করে সাইকেলে করে বাড়ি ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান সায়েদুরকে চাপা দেয়। এতে ঘটনটস্থলেই তার মত্যু হয়। বিজয়নগর থানার (ওসি)  বলেন, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান