মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার হাত নেই দল নির্বাচনে : মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ার্ল্ডকাপের বাকি আর মাস দুয়েক। সেই ওয়ার্ল্ডকাপ ঘিরেই এখন যত আলোচনা। ওয়ার্ল্ডকাপ দল কেমন হবে-এমন এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘দল নির্বাচনে আমার হাত নেই।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফি এ কথা বলেন।

ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমি এই নির্বাচনের পার্টে নেই অবশ্যই। আগেও ক্লিয়ার করেছি, এখনো করছি। দল নির্বাচন আমার হাতে নেই। কিন্তু যে ১৫ জনই আসুক না কেন তারা পারফর্ম করে আসছে কি না, সেটি বিষয় না।’

এখন মূল ফোকাস আয়ারল্যান্ড সিরিজের দিকে থাকবে বলে জানান মাশরাফি। তার ভাষ্যমতে, ‘আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি, সেটা। সুতরাং এখানের পারফরমেন্স আমি আগের-পরের কথা টেনে এনে বলছি যে, এখানে অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা স্ট্রাগল করেছি এবং আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তাঁরাও করেছে। আবার এখানে খারাপ করেও দেখা গিয়েছে ওখানে যেয়ে আমরা ভালো করেছি।’

মাশরাফি কথা বলেন দলের সমস্যা নিয়েও। এ সময় ফুটে ওঠে বাংলাদেশ দলে একজন ফিনিশারের অভাব। ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার কাছে অনেক দিন থেকে একটা ব্যাপার মনে হয় যে, আমাদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে। এটি আসলে জুনিয়রদের দোষ দিয়ে লাভ নেই। পুরো দলেরই একটি সমস্যার জায়গা আছে যে, আমরা খেলাটা শেষ করতে পারছি না। গত দুই-তিন বছরে এমন অনেক ক্লোজ ম্যাচ আমরা হেরেছি।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক