সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থী মুজিব কোট ও শেখ হাসিনার ‘মিথ্যা বাণী’ ভোটারদের বিভ্রান্ত করছে, অভিযোগ আ.লীগ প্রার্থীর

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. আনিছুর রহমান ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভপতি শেখ হাসিনার ‘মিথ্যা বাণী’ সংবলিত পোস্টার-লিফলেট প্রচার করে ভোটারদের বিভ্রান্ত করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও আশুগঞ্জ উপজেলা আ.লীগে যুগ্ন আহবায়ক মো. হানিফ মুন্সি। এছাড়াও আনিছুর রহমান নির্বাচনী পোস্টারে মুজিব কোট পরা ছবি এবং আওয়ামীলীগের পদবি ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তার।

বিষয়টি নিয়ে রবিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হানিফ মুন্সি।স্বতন্ত্র প্রার্থী মো. আনিছুর রহমান আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

লিখিত অভিযোগে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী হয়েও মো. আনিছুর রহমান ফেসবুকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিসহ মিথ্যা ও বানোয়াট বাণী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের নামে মনগড়া ও মিথ্যা বাণীসহ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান ব্যবহার করে পোস্টার-লিফলেট প্রচার করছেন। এটিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও আনিছ নির্বাচনী পোস্টারে মুজিব কোট পরা ছবি এবং আওয়ামী লীগের পদবি ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন বলেও অভিযোগ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন হানিফ মুন্সি।

তবে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী মো. আনিছুর রহমান বলেন, আমাদের নেত্রী (শেখ হাসিনা) নির্বাচনকে উন্মুক্ত করেছেন। তিনি বলেছেন- যেই পাস করেন তাকেই আমরা স্বাগত জানাব। আর ফেসবুকে শেখ হাসিনা ও দলীয় নেতাদের বাণী সংবলিত পোস্টার-লিফলেট প্রচার সম্পর্কে আমি কিছু জানি না।

এ ব্যাপারে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, লিখিত অভিযোগের বিষয়টি তদন্ত করার জন্য একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি প্রার্থীকেও আমরা শোকজ করছি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক