ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-১৪  ক্যাম্পের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে এলাকা থেকে ৫১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার দিনগত রাতে উপজেলার শ্যামলি ঘাট এলাকার  অভিযানে আটকৃত মাদক ব্যবসায়ী হলেন, মৌলভী বাজার জেলার কুলাউড়া থানার বড় কাপন গ্রামের আক্তার মিয়ার ছেলে সহিদ (৩০)।এসময় মাদক পাচারের কাজে ব্যবহ্নত প্রাইভেটকারটি আটক করা হয়।
র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে,  কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারে মাদকদ্রব্যের একটি বড় চালান হবিগঞ্জ হতে ময়মনসিংহে নিয়ে যাবে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল শাহবাজপুর ব্রীজের উপর গতি রোধ করে প্রাইভেটকারটি আটক করে।
আটককৃত প্রাইভেটকার তল্লাশী করে ৫১ কেজি গাঁজা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়। আরও জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান