মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশের স্বাদ পেলেন দুমিনিটেস্টে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। তারপর থেকে এই সফরে তাদের কপালে জুটেছে কেবলই হতাশা। ৫ ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টির সিরিজেও প্রোটিয়ারা হোয়াইটওয়াশ করেছে লঙ্কানদের।

রবিবার ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। রিজা হেনড্রিকস ও ডোয়াইন প্রিটোরিয়াসের ফিফটির পর জেপি দুমিনি ঝড়ে মাত্র ২ উইকেটে ১৯৮ রান করে তারা। এরপর ইনিংসের মাঝপথে বৃষ্টি নামলে ১৭ ওভারে ১৮৩ রানের টার্গেট পায় শ্রীলঙ্কা। ১৫.৪ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় তারা।

জোহানেসবার্গে টস হেরে আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। অ্যাইডেন মারক্রাম ১৫ রানে বিদায় নেন। ৩৭ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর এই ধাক্কার পাল্টা জবাব দেন হেনড্রিকস ও প্রিটোরিয়াস।

ঝড় তুলে দ্বিতীয় উইকেটে ৯০ রান যোগ করেন দুজনে। ৫২ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৬ রান করেন হেনড্রিকস। ক্রিজে প্রিটোরিয়াসের সঙ্গী হন দুমিনি। শেষ ৩০ বলে দুজনে ৭১ রান যোগ করেন। ১৪ বলে দুই চার ও ৩ ছয়ে ৩৪ রানে অপরাজিত ছিলেন দুমিনি। ৪২ বলে ৭ চার ও ৩ ছয়ে ৭৭ রানে টিকে ছিলেন প্রিটোরিয়াস।

জেফ্রি ভ্যান্ডারসে ও সুরাঙ্গা লাকমল শ্রীলঙ্কার পক্ষে একটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৪.১ ওভারে ৪২ রানের জুটি গড়েন নিরোশান ডিকবেলা। ধনঞ্জয়া মাত্র ৮ রানে আউট হওয়ার পর দুরন্ত শুরু ধরে রাখতে পারেনি শ্রীলঙ্কা। ৫৪ রানের ব্যবধানে প্রথম ৭ ব্যাটসম্যান সাজঘরে যান।

আন্দিল ফেলুকায়োর দুর্দান্ত পেসে সুবিধা করতে পারেনি লঙ্কানরা। ৩৮ রানের সেরা ইনিংসটি ছিল ডিকবেলার। শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়েন ইসুরু উদানা। তিনি আউট হন ৩৬ রানে।

৩ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন ফেলুকায়ো। দুটি করে উইকেট পান লুথো সিপামলা ও জুনিয়র দালা। ক্রিকইনফো

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক