বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা ফাটালেন ধোনি

doniডেস্ক রির্পোট : মেঘ না চাইতেই জল! বলা নেই কওয়া নেই, সিরিজের মাঝপথেই টেস্ট ক্রিকেট থেকে বিদায়? দলকে বিপর্যয়ের মুখে রেখে মহেন্দ্র সিং ধোনির এমন বিদায় সত্যিই ভক্তকুলকে ব্যথিত করেছে।

টেস্টে এক ম্যাচ হাতে থাকতেই অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরে গেছে ভারত। বাকি ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য আনুষ্ঠানিকতাই বটে। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরপরই বোমা ফাটালেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি!

বিদেশের মাটিতে একের পর এক ম্যাচে হেরেই চলেছে ভারত। মাঝে দু-একটি ম্যাচ ড্র করলেই হয়। ভিন দেশে এটাই এখন তাদের সাফল্যের ঝুলি! তবে কেন বারবার বিদেশের মাটিতে ভারতের পদস্খলন হচ্ছে? এসব নিয়ে মুখ খুললেন ধোনি। জানালেন, ‘এমন পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী।’

এক বিবৃতিতে ভারতের সদ্য বিদায়ী টেস্ট অধিনায়ক বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের সমস্যার মধ্যে ফেলেছি।‌ তিনটি টেস্ট ম্যাচেই ভালো পার্টনারশিপ হতে হতেই হঠাৎ করে দ্রুত বেশ কয়েকটি উইকেট বিলিয়ে দিয়ে এসেছি। নিজেদের ওপর চাপ বাড়িয়ে নিয়েছি। এভাবে খেললে টেস্টে ভালো করা সম্ভব নয়।‌’

মেলবোর্ন টেস্টের শেষ দিনে বিতর্কে জড়িয়ে আবারও আলোচনায় আসেন বিরাট কোহলি।‌ ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারে কোহলি রানআউটের হাত থেকে বেঁচে যান।‌ এরপর ব্র্যাড হাডিন কোহলির দিকে হাততালি দিতে দিতে এগিয়ে যান।‌ কোহলিও পাল্টা কিছু বলতে বলতে আম্পায়ারের দিকে এগিয়ে যান।‌

ভারতের পোস্টার বয়ের বারবার বিতর্কে জড়িয়ে পড়া নিয়ে ধোনি বলেন, ‘মাঠে ওদের দুজনের মধ্যে কী কথাবার্তা হয়েছিল, আমি সঠিক জানি না।‌ উত্তেজনার মুহূর্তে কেউ নিজেকে ঠিক রাখতে পারে না।‌ অধিনায়ক হিসেবে আমি আম্পায়ারকে বলেছিলাম, মাঠে কিছু ঘটলে আমাকে জানাতে।‌ আমি আমার সতীর্থকে বলতে পারি, মাঠে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে।’

বিদেশের মাটিতে এই নিয়ে টানা ৬টি টেস্ট সিরিজে হারতে হলো ধোনিকে। এ বিষয়ে তিনি বলেন, ‘এই টেস্ট শুরুর আগে আমরা জানতাম, সিরিজ জিততে পারব না!‌ তবে এই টেস্টটা জিততে চেয়েছিলাম ।‌ কিন্তু যখন আমরা ব্যাট করতে নেমেছিলাম, জেতাটা খুবই কঠিন ছিল।‌ তাই চেয়েছিলাম টেস্টটা ড্র হোক।‌ শুরুতে বিপর্যয়ের মুখে পড়েও এই ড্র করাটা আমাদের বড় পাওয়া!’

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা