মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মবাড়িয়ায় মহাসড়কে বাড়ছে লাশের মিছিল

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশ। প্রতিদিনিই ঘটছে দূর্ঘটনা। এতে একদিকে যেমন প্রানহানীর সংখ্যা বাড়ছে তেমনি বাড়ছে সম্পদের ক্ষতির পরিমান। সংশ্লিষ্টরা বলছেন, দুর্ঘটনা প্রতিরোধে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এজন্য চালকদের সচেতনতা প্রয়োজন। বেপরোয়া ওভারটেকিং ও অদক্ষচালকদের কারনেই মহাসড়কে ঘটছে দূর্ঘটনা।

পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ন জেলা ব্রাহ্মণবাড়িয়া। গত কয়েক বছরে জেলার ঢাকা-সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ৭৭ কিঃ মিঃ অংশে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুন। সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে দূর্ঘটনা। ঢাকা-সিলেট মহাসড়কের ৩৪ কিলোমিটার ও কুমিল্লা-সিলেট সড়কের ৪৩ কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় ১২/১৫ হাজার যানবাহন চলাচল করছে। বৃহত্তর চট্রগ্রাম, সিলেট ও ময়মনসিংহ ছাড়াও ৪০টি জেলার অর্ধলক্ষ যাত্রী এ রুটে যাতায়াত করে। চালকদের বেপরোয়া মনোভাব, অদক্ষতা, সড়কের বিভিন্ন স্থানে বিপদজনক বাঁক, যত্রতত্র ফিটনেস বিহীন যান চলাচলের কারনে সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্টদের মতে, সড়ক দুটিতে ২০১৮ সালে ৩৮ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ সালের ফেব্রয়ারি পর্যন্ত এ পথে মারা গেছে আরও ১৩ জন। তবে বাস্তবে এ সংখ্যা আরো বেশী হতে পারে বলেই মনে করছেন সাধারণ মানুষ। এসব ঘটনায় যেমন প্রানহানী ঘটছে তেমনি লাশের মিছিল দিনদিন দীর্ঘ হচ্ছে। অনেকে আবার সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরন করছে। ক্ষতি হচ্ছে সম্পদেরও।

ঢাকা থেকে সিলেটগামী যাত্রী খুরশেদ মিয়া বলেন , এ সড়কে বাসগুলো যেন বিমানের গতিতে চলে। তারা অভারটেক করার জন্য তীব্র প্রতিযোগীতায় লিপ্ত হয়। এ কারনে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সরাইল বিশ^রোডে ঢাকাগামী যাত্রী জাহাঙ্গীর ভূইয়া বলেন , মহাসড়কটি যেন সিএনজি অটো রিক্সার দখলে। নিষিদ্ধ থাকা সত্বেও এরা কিসের জোরে চলছে তা জানিনা । এই সিএনজি গুলোর কারনেই দুর্ঘটনা বাড়ছে। এ সড়কে প্রায় যায়গায় হাইওয়ে পুলিশের টহল দেখা যায় । তাদের সামনে মহাসড়কের জণ্য ফিটনেস বিহীন অবৈধ এ গাড়ি গুলো কিভাবে চলে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: হোসেন সরকার বলেন , দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ আপ্রাণ চেষ্টা করছে , তবে চালকরা সচেতন না হলে পুলিশের পক্ষে কোন অবস্থাতেই দূর্ঘটনা কমানো সম্ভব নয় । এছাড়া আমরা ফিটনেস বিহীন গাড়ি সহ অবৈধ যানবাহনকে মামলা দিচ্ছি ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক