,

ব্রাহ্মণবাড়িয়ায় আচরণবিধি লঙ্ঘনে তিন প্রার্থীকে জরিমানা

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ তিনজনকে জরিমানা করা হয়েছে। শনিবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান এ জরিমানা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন—স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান (ওলিও), ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও মহসিন মিয়া। ভ্রাম্যমাণ দালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান জানান, নির্বাচনী আচরণ বিধিমালার ২১(২) ধারায় তাদের দণ্ড প্রদান করা হয়েছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান গাড়িতে সাউন্ড সিস্টেম করে মিছিল ব্যবহার করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন ও মহসিন মিয়া পৌর এলাকায় প্রচারণায় একাধিক মাইক ব্যবহার করায় ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। আবার তারা আচরণবিধি লঙ্ঘন করলে দণ্ড আরো বাড়বে বলে জানান এসিল্যান্ড কামরুজ্জামান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর