,

বাল্য বিয়ে আর মাদককে লাল কার্ড দেখাল শিক্ষার্থী

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মাদক, ইভটিজিং ও বাল্য বিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিল  হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী।আঠার বছরের আগে বিয়ে নয়, কুড়ির আগে সন্তান নয়। এই শ্লোগানকে নিয়ে শনিবার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদক এবং বাল্য বিয়েকে লাল কার্ড দেখাল প্রায় হাজারো শিক্ষার্থী।
একই সঙ্গে মেয়েরা ১৮ বছর এবং ছেলেরা ২১ বছরের আগে বিয়ে করবে না বলে শপথ বাক্য পাঠ করেছে। মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ করারও শপথ নিয়েছে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী।সেচ্ছাসেবী সংগঠন ঝরাপাতার আয়োজনে  হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল সাড়ে ১১টার দিকে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মো. নুর-ই আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ঝরাপাতার প্রতিষ্ঠাতা  সাংবাদিক মো.সাংবাদিক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার তদন্ত(ওসি) মো.আরিফুল আমিন, অভিভাবকের
পক্ষে প্রতিনিধিত্ব করেন মো. শাহ আলম, সেলিনা বেগম প্রমুখ।বক্তারা বলেন, বাল্য বিয়ে প্রতিরোধ ও বন্ধে মান সম্পন্ন  শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে মেয়েদের শিক্ষার ওপর বেশি জোর দিতে হবে। একই সঙ্গে মেয়েদের সামাজিক নিরাপত্তাও নিশ্চিত
করতে হবে।অনুষ্ঠানে ঝরাপাতার সকল সদস্য উপস্থিত ছিল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর