,

ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১১ বছরের শিশুকন্যা। সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের উত্তরপাড়ায় বৃহসপতিবার রাতে এই ঘটনা ঘটে বলে স্হানীয়রা জানান।শিশুটির বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা গ্রামে। তার বাবা পেশায় একজন কৃষক। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শিশুটি মাঝে মাঝে বেড়াতে যেত তার ভগ্নিপতির বাড়িতে। সর্বশেষ শিশুটি গত ১৫ দিন আগে ভগ্নিপতির বাড়িতে আসে। আসার পর থেকেই ভগ্নিপতির পাশের বাড়ির লোকমান মিয়ার বখাটে ছেলেরকিব মিয়া (১৯) প্রায় শিশুটিকে উত্যক্ত করতো বলে জানায় তার ভগ্নিপতি। এ নিয়ে রকিবের পরিবারের কাছে নালিশও দেন তিনি।
বৃহস্পতিবার রাতে শিশুটি স্থানীয় চিনাইর বাজার ভগ্নিপতির দোকান থেকে বোনের বাড়িতে ফিরছিল।ঐ সময় পথের মধ্যেই আগে থেকেই ওৎ পেতে থাকে বখাটে রকিব। শিশুটি তার নিকটে চলে আসা মাত্রই তাকে জোর করে পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় সে। সেখানে শিশুটিকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে জোড়পুর্বক ধর্ষণ করে রাকিব। শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘরে ডুকে দেখে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শিশুটি।লোকজনের উপ্হিতি টের পেয়ে  পালিয়ে যায় রাকিব।পরে শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।
সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউল হক জানান, শুক্রবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় একটি এজাহার জমা দিয়েছেন। ঘটনার তদন্ত হচ্ছে ও আসামিকে গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর