মামাতো বোনকে বিয়ে করলেন মুস্তাফিজ

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : মামাতো বোন সাদিয়া পারভীন শিমুর সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় দলের ক্রিকেটার ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

শুক্রবার বিকেলে সাতক্ষীরার জগন্নাথপুর গ্রামে মেজমামা রওনাকুল ইসলাম বাবুর মেয়ে শিমুর সঙ্গে মুস্তাফিজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে দেনমোহর ধার্য করা হয় পাঁচ লাখ এক টাকা।

এর আগে বাবা-মা-ভাই ও বন্ধু-বান্ধবসহ ৩০-৩২ জন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে হাজির হন মুস্তাফিজ। বিয়ে বাড়িতে শেরওয়ানি পরা থাকলেও পাগড়ি পরেননি। তাকে কোলে করে বিয়ের আসরে নিয়ে যেতে চাইলেও তিনি কোলে উঠতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে পায়ে হেঁটেই বিয়ের মঞ্চে বসেন।

মুস্তাফিজ সাংবাদিকদের সঙ্গে কোনও কথা না বললেও তার বড় ভাই মাহফুজুর রহমান মিঠু নবদম্পতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিয়া পারভীন শিমু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। শিমু ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি এবং ২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ থেকে এ প্লাস পেয়ে এইচএসসি পাস করেন।

মুস্তাফিজের সেজ ভাই মোখলেসুর রহমান পল্টু জানান, পারিবারিকভাবে আকদ হলেও বিশ্বকাপ ক্রিকেটের পর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত