মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরের সাজে মিরাজ

news-image

বিপিএলের ৬ষ্ঠ আসরে ব্যাট হাতে ইনিংস শুরু করতে দেখা গেছে তাকে, এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় দলের তারকা অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ বৃহস্পতিবার বিকালে খুলনা মহানগরীর খালিশপুরের কাশিপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে আকদ সম্পন্ন হয়েছে। একেবারেই কাছের কিছু মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানের ছবি এখন সোশ্যাল সাইটের কল্যাণে পৌঁছে গেছে ভক্তদের কাছে। সবাই নবদম্পতিকে অভিনন্দন জানাচ্ছেন।

শহরের কাশিপুর এলাকার তিনতলা বাসাটির ছাদে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সামিয়ানা টানিয়ে ছাদেই নির্মাণ করা হয় মঞ্চ। বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। মোনাজাত শেষে মেহেদী হাসান মিরাজ জানান, আজ বৃহস্পতিবার রাত ৯টায় তাঁর বাসভবনে তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা জানাবেন। আগামীকাল মিরাজের জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজুর রহমানও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

কনে রাবেয়া আখতার প্রীতির সঙ্গে ৬ বছরের প্রেমের সম্পর্ক মিরাজের। দুজনেই থাকেন খুলনায়। বিশ্বকাপের আগে বেশ লম্বা বিরতি পেয়ে আজ আকদটা পারিবারিকভাবে সেরে রাখলেন। বিশ্বকাপের পর বড় করে বিয়ের অনুষ্ঠান করা হবে। মিরাজের শ্বশুর পেশায় একজন চাকরিজীবী। উল্লেখ্য, কদিন আগেই নিউজিল্যান্ড থেকে দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরেছেন মিরাজ। ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে নামাজ পড়তে গিয়ে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান ক্রিকেটাররা। ওই ঘটনায় ৪৯ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক