বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনাল্ডোর স্বর্ণখচিত বছর শেষ স্বর্ণসাফল্যে

5_197908ক্রীড়া ডেস্ক :রাশি-রাশি গোল ও রেকর্ডের সঙ্গে চারটি শিরোপা। রিয়াল মাদ্রিদের জার্সিতে বছরজুড়েই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ছিলেন অপ্রতিরোধ্য। এ বছর বর্ষসেরার প্রায় সব পুরস্কারই উঠেছে তার হাতে। স্বর্ণখচিত বছরের শেষ প্রান্তে এসে আরেকটি ছক্কা হাঁকালেন সিআর সেভেন! সোমবার দুবাইয়ে গ্লোবাল সকার অ্যাওয়ার্ড নাইটে তৃতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পর্তুগিজ সুপারস্টার। গ্লোবাল সকার অ্যাওয়ার্ডের প্রবর্তন ২০১০ সালে। এবার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হয়েছে দুবাইয়ের পাম হোটেলে।

রিয়ালের জয়জয়কার দেখে মনে হতে পারে এটা বুঝি ক্লাবের কোনো অনুষ্ঠান!
বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন রিয়াল বস কার্লো আন্সেলোত্তি। সব মিলিয়ে রিয়ালের ঝুলিতে গেছে মোট ছয়টি পুরস্কার। বর্ষসেরা নবাগত নির্বাচিত হয়েছেন রিয়ালের কলম্বিয়ান সেনসেশন জেমস রদ্রিগেজ। সেরা ক্লাব সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। এছাড়া রিয়াল মাদ্রিদ পেয়েছে বর্ষসেরা দলের স্কীকৃতি। রোনাল্ডো পেয়েছেন দুটি পুরস্কার। বর্ষসেরার পাশাপাশি সমর্থকদের ভোটেও সেরা নির্বাচিত হয়েছেন তিনি। সেরা এজেন্টের পুরস্কার জিতেছেন রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্দেস।
পাম হোটেলের তারার মেলায় ধ্রুবতারা ছিলেন রোনাল্ডো। দুবাইয়ে রিয়াল মাদ্রিদ ক্যাফে উদ্বোধন করে সবার শেষে অনুষ্ঠানে এসে সবচেয়ে বড় পুরস্কারটি উঁচিয়ে ধরেন তিনি। গতবার গ্লোবাল সকার অ্যাওয়ার্ড জেতার পর ব্যালন ডি’অর জিতেছিলেন রোনাল্ডো। এবারও তার পুনরাবৃত্তি আশা করছেন সিআর সেভেন, ‘আশা করি, এটা ভালো লক্ষণ। তবে ব্যালন ডি’অর নিয়ে আমি উদ্বিগ্ন নই। যারা ভোট দেবেন তারা জানেন এখন কি করতে হবে। কঠোর পরিশ্রম ও আত্মনিবেদনের আরেকটি স্কীকৃতি পেয়ে ভালো লাগছে। এই পুরস্কারটি আমি আমার কোচ, প্রেসিডেন্ট ও সতীর্থদের উৎসর্গ করতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। রিয়ালের হয়ে বছরটা দারুণ কেটেছে। বিশেষ করে লা ডেসিমা (দশম চ্যাম্পিয়ন্স লীগ) জেতা ছিল বিশেষ একটি অর্জন। গ্লোবাল অ্যাওয়ার্ড জিততে পেরেও আমি গর্বিত।’
রোনাল্ডো যেমন সবার আগে গুরুকে স্মরণ করেছেন, আন্সেলোত্তিও তেমনি তার সাফল্যের সব কৃতিত্ব দিয়েছেন শিষ্যদের, ‘মাদ্রিদে কাজ করা খুব সহজ। দলের
অসাধারণ সব খেলোয়াড় ও কোচিং স্টাফরা কোচের কাজ সহজ করে দেয়।