,

উল্টো ভারতকে ২০ লাখ ডলার দেয়ার নির্দেশ পাকিস্তানকে

news-image

স্পোর্টস ডেস্ক  : ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ভৌগোলিকভাবে এ দুই দেশ প্রতিবেশী হলেও, রাজনৈতিক কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কটাও খুব একটা ভালো নয়। যে কারণে ২০১৩ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত ও পাকিস্তান।

তবে সে সিরিজের পর কথা ছিলো ২০১৪ ও ২০১৫ সালে আরও দুইটি দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মাঠে গড়ায়নি সে দুই সিরিজ। যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর উপর বেজায় ক্ষেপেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।শুধু মৌখিক তিরস্কার করেই থামেনি পিসিবি, নেমেছিল আইনী লড়াইয়ে। আইসিসির দরবারে ঠুকে দিয়েছিল ৬ কোটি ৩০ লাখ ডলারের ক্ষতিপূরণের মামলা। কিন্তু এ মামলায় রায় তাদের বিপক্ষে যাওয়ায় এবার উল্টো ২০ লাখ ডলার জরিমানা গুণতে হবে পিসিবিকে।

গত মাসে করা পিসিবির মামলা খতিয়ে দেখে এমন সিদ্ধান্ত জানিয়েছে আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি। পিসিবির করা ক্ষতিপূরণ মামলায় নিজেদের মামলার খরচ স্বরূপ এ অর্থ পাবে বিসিসিআই। তবে বিসিসিআই নিজেদের আইনী খরচস্বরূপ আরও বেশি অর্থ দাবী করেছিল।

আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি এ মামলার রায় ঘোষণার সময়েই জানিয়ে দিয়েছিলো যেহেতু এ মামলায় পিসিবি এরই মধ্যে ১০ লাখ ডলার খরচ করেছে, তাই তাদের বিসিসিআইর দাবীকৃত অর্থের পুরোটা দিতে হবে না। তাই বিসিসিআই যে অর্থ দাবী করেছে তার ৬০ শতাংশই দেবে পিসিবি।

 

সূত্র :  জাগোনিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর