ব্রাহ্মণবাড়িয়ায় যুব কার্যক্রম বিষয়ের উপর মতবিনিময় অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত একমাস মেয়াদী মোবাইল ফোন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে যুব কার্যক্রম বিষয়ের উপর মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের যুগ্ম সচিব আবুল হাসান খান। এ সময় তিনি, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোর্সের কোঅর্ডিনেটর ফরিদা ইয়াছমিন, প্রশিক্ষক আজহারুল ইসলাম, সুরঞ্জিত দেবনাথ। এ সময় কোর্সের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।










