,

মাত্র এক ভোটে জাতিসংঘে হেরে গেল ফিলিস্তিন

palistaine-31তিন বছরের মধ্যে ইসরাইলি দখলদারিত্ব অবসান চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাব ভোটাভুটিতে হেরে গেছে ফিলিস্তিন।প্রস্তাবটি পাস হতে হলে অন্তত নয়টি ভোট প্রয়োজন ছিল। কিন্তু প্রয়োজনীয় ভোটের চেয়ে এক ভোট কম পাওয়ায় প্রস্তাবটি আপনা-আপনিই বাতিল হয়ে যায়।ফিলিস্তিনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। যুক্তরাজ্যসহ ৫টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।ফিলিস্তিনি ভূমিতে তিন বছরের মধ্যে ইসরাইলি দখলের সমাপ্তি চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ প্রস্তাবটি এনেছিল জর্ডান।

জর্ডানের আনা সেই প্রস্তাবে সমর্থন দিয়েছিল ফিলিস্তিনসহ আরবের আরো ২২টি রাষ্ট্র। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়- রাশিয়া, চীন এবং ফ্রান্সসহ মোট ৮টি দেশ।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসরাইলকে সময়সীমা বেধে দেয়ার এই ধারণাটিকে তারা সমর্থন করে না। যুক্তি হিসেবে যুক্তরাষ্ট্র বলেছে, ফিলিস্তিনের জন্য আনিত এই প্রস্তাবটিতে ইসরাইলের নিরাপত্তার বিষয়গুলো যথাযথভাবে গুরুত্ব পায়নি।জাতিসংঘে জর্ডানের রাষ্ট্রদূত ডিনা কাওয়ার বলেছেন, জাতিসংঘের এই ভোটাভুটির ফলে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত বন্ধের প্রচেষ্টা বন্ধ হয়ে যাওয়া উচিত হবে না।

সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর