,

নিউজিল্যান্ড ছেড়েছেন তামিমরা

news-image

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজ বাতিল করে দেশে ফিরছেন ক্রিকেটাররা। বাংলাদেশের সময় শনিবার (১৬ মার্চ) ভোর পাঁচটার দিকে তারা বাংলাদেশে উদ্দেশে নিউ জিল্যান্ড ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশ মিশনের উপ-প্রধান তারেক আহমেদ।তিনি  বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল সিঙ্গাপুরের ট্রানজিট করে নির্ধারিত সময়ে দেশে পৌঁছাবে বলে আশা করছি।’

নিউ জিল্যান্ডে ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার পর তাদের দ্রুত দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তামিমদের।জানা গেছে, ঘটনার আকস্মিকতার পর হোটেলবন্দি ছিলেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ফেরাতে দ্রুত ব্যবস্থা নেয়। সরকারি পর্যায়েও যোগাযোগ করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট জানান, টিকিট পেলেই তারা দেশে ফিরবেন। প্রাথমিকভাবে কয়েকটি দলে ভাগ হয়ে ভিন্ন ভিন্ন ফ্লাইটে ওঠার কথা বললেও একইসঙ্গে ফিরছেন সবাই। বিশেষ ব্যবস্থায় টিকিট পেয়েছেন তামিম-মুশফিকরা।

কোচিং স্টাফসহ ১৯ জনের দল একসঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন। তবে প্রধান কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও ট্রেনার মারিও ভিল্লাভারায়েন ফিরে যাবেন নিজ নিজ দেশে।১৫ ক্রিকেটার হলেন-মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, মুমিনুল হক, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, আবু জায়েদ ও সৌম্য সরকার।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এক অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালিয়ে ৪৯ জন ইসলাম ধর্মালম্বী নারী-পুরুষ ও শিশুকে হত্যা করে। নিহতদের মধ্যে অন্তত তিন জন বাংলাদেশি বলে জানা গেছে। হামলায় ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে ৪১ জন এবং লিনউডের আরেকটি মসজিদে ৮ জন নিহত হন। এই উগ্রপন্থী সন্ত্রাসী হামলার সময় আল নূর মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। মসজিদে ঢোকার কিছুক্ষণ আগে ওই হামলার ঘটনাটি ঘটে। ফলে অল্পের জন্য জীবন রক্ষা পান বাংলাদেশের ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর