মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে মুক্তি দেয়া আদালতের এখতিয়ার : আইনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সরকারের ইচ্ছার বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি নেতারা ভ্রান্ত ধারণার ওপরে কাজ করে। তাদের নেত্রী এতিমের টাকা চুরি করে জেলে গেছেন এবং তাকে আদালত সাজা দিয়েছেন। তাকে মুক্তি দেয়া হবে কিনা এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার, সরকারের কিছুই করার নেই।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শহীদ স্মৃতি সরকারি কলেজের নতুন চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। সুষ্ঠুভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নির্বাচনের ফলাফল ভোটাররা মেনে নিয়েছেন। ক্ষুদ্রাংশ যারা পরাজিত হয়েছেন তারা আবেগ তাড়িত হয়ে অনেক কিছুই করেন।

এ সময় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাওসার জীবনসহ আখাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক