,

সাঁতারে ৮ রেকর্ড জুনাইনার, জুয়েলের ৫

news-image

স্পোর্টস ডেস্ক : ম্যাক্স গ্রুপ ২৯তম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় আটটি রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু জুনাইনা আহমেদ। পাঁচটি নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ। বুধবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শেষ হয়েছে চার দিনব্যাপী এ প্রতিযোগিতা।

জাতীয় সাঁতারে বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনী ৩২ স্বর্ণ, ২০ রৌপ্য ও ১৫ ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ সেনাবাহিনী ১০ স্বর্ণ, ১৯ রৌপ্য ও ১৭ ব্রোঞ্জ পদক পেয়ে রানার্সআপ হয়েছে। বগুড়া সুইমিং সেন্টার বগুড়া ১ রৌপ্য ও ১ ব্রোঞ্জ, কুষ্টিয়া জেলার আমলা সুইমিং ক্লাব ৩ ব্রোঞ্জ, ইছামতি সুইমিং ২ ব্রোঞ্জ, পাবনা জেলা ক্রীড়া সংস্থা ১ ব্রোঞ্জ, বাংলাদেশ পুলিশ ১ ব্রোঞ্জ এবং চাঁপাইনব্বগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ১ ব্রোঞ্জ পেয়েছে।

বুধবার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি নৌবাহনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর