মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বাংলাদেশি ইএসপিএনের জনপ্রিয় খেলোয়াড়ের তালিকায়

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইটের মধ্যে শীর্ষস্থানীয় একটি সাইট ইএসপিএন। ২০১৯ সালের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একশ খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ওয়েবসাইটটি। যেখানে ৭৮টি দেশের প্রায় ৮০০ সেরা খেলোয়াড়ের উপর জরিপ করে এই খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে ।জনপ্রিয় ১শ’ খেলোয়াড়ের তালিকা স্থান পেয়েছে ৩ বাংলাদেশি। যার শীর্ষে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমবারের মতো জায়গা করে নেয়া ৩ জন বাংলাদেশী হলেন, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেট কিপার-কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই তালিকার ১১ জনই হলেন ক্রিকেটার। যার মধ্যে ৮ জন ভারতের ও ৩ জন বাংলাদেশের।

ইএসপিএন তিনটি বিষয় বিবেচনা করে এই তালিকাটি করে থাকে। গুগলে তাদের খোজার সংখ্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলোয়ার ও বিভিন্ন বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়। এই ৩টি বিষয় মিলিয়ে তালিকার শীর্ষে আছেন পর্তুগীজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ২য় স্থানে আছেন আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় লেবরন জেমস ও ৩য় স্থানে আছেন বার্সেলোনা ও আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

পুরো তালিকা দেখতে উপরের ছবিতে ক্লিক করুন

ক্রিকেট থেকে সবচেয়ে উপরে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এছাড়াও আছেন মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, সুরেশ রায়নার মত খেলোয়াড়রা। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো তালিকায় জায়গা পাওয়া সাকিব রয়েছেন ৯০তম, মুশফিকুর রহিম ৯২তম ও মাশরাফি ৯৮তম স্থানে। সাকিব আল হাসানের পরিচয় দিতে গিয়ে নিদাহাস ট্রফিতে তার প্রতিবাদী আচরনের কথা তুলে ধরা হয়েছে। মুশফিকুর রহিমের বেলায় নিদাহাস ট্রফির সেই বিখ্যাত নাগিন ডান্সের কথা বলা হয়েছে। মাশরাফিকে পরিচয় করা হয়েছে এশিয়া কাপে তার অসাধারণ অধিনায়কত্বের কথা তুলে ধরে। ভারত ও বাংলাদেশ ব্যতীত অন্য কোনও ক্রিকেটারের সেরার তালিকায় স্থান হয়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক