,

শেষ আটে ম্যানসিটি

news-image

স্পোর্টস ডেস্ক : দারুণ ছন্দে থাকা ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে কোনো লড়াই করতে পারল না শালকে। জার্মানির ক্লাব দলটিকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে গোল উৎসবে মেতে উঠল পেপ গার্দিওলার দল। ঘরের মাঠে শালকেকে ৭-০ গোলে হারাল অ্যাগুয়েরোরা।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে শালকের ঘরের মাঠে কোনোরকমে জিতেছিল ম্যানচেস্টার সিটি। ইঙ্গিত মিলেছিল ফিরতি লেগে ইতেহাদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু মঙ্গলবার কার্যত আত্মসমর্পণ করল শালকে। শুরু থেকেই আক্রমণে গতি বাড়ালেও প্রথম গোলের দেখা মিলল ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে। বক্সে জেফরি ব্রুমা ফেলে দিলে ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি সার্জিও অ্যাগুয়েরো। তিন মিনিট পরেই, সিটির হয়ে ব্যবধান বাড়ান সেই অ্যাগুয়োরো। ৪২ মিনিটে ব্যবধান ৩-০ করেন লেরয় সান।

বিরতির পরেও গোল উত্সব চলতে থাকে সিটির। ৫৬ মিনিটে সানের বাড়ানো বলে ৪-০ করেন রাহিম স্ট্রার্লিং। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও রেফারি ভিএআরের সাহায্য নিয়ে গোল দেন। সানের দুর্দান্ত পাসে থেকে ৭১ মিনিটে পঞ্চম গোলটি করেন সিলভা। সাত মিনিট পরিবর্তিত হিসেবে নেমে গোল করেন ফিল ফোডেন। চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির কনিষ্ঠতম ফুটবলার হিসেবে গোল করে নজির গড়লেন ফোডেন। ১৮ বছর ২৮৮ দিনে গোল করলেন তিনি।

খেলার ৮৪ মিনিটে সিটির হয়ে সপ্তম গোলটি করেন অ্যাগুয়েরোর বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল জেসুস। চলতি মৌসুমে এই নিয়ে ১০ বার পাঁচ বা তার বেশি গোল করল সিটি। দুই লেগ মিলিয়ে শালকে-কে ১০-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর