মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত টিকেট কালোবাজারি আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া রেল ওয়ে স্টেশন থেকে ১৩টি টিকেটসহ এক কালোবাজারিকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে জিআরপি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় স্টেশন ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের গেল গেইটের সামনে থেকে তাকে আটক করে। আটককৃত টিকেট কালোবাজারি মোঃ ইয়ামিন (২০) উওর মৌড়াইল এলাকার বাসিন্দা।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে (জিআরপি)পুলিশ জানান, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে টিকেট কালোবাজারি মুক্ত করতে রেলওয়ে পুলিশ জিরো ট্রলারেন্স ঘোষনা করেছে। নিয়মিত অভিযানের সময় সন্ধা সাড়ে ছয়টার সময় ইয়ামিনকে প্ল্যাটফর্মের মূল
গেইটের সামনে থেকে টিকেট বিক্রি করার সময় তাকে হাতে-নাতে আটক করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ সানাউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, টিকিট কালোবাজারিদের ধরতে রেলওয়ে পুলিশ সবসময় তৎপর রয়েছে। এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক