অন্যরকম রেকর্ড গড়লেন রশিদ খান

news-image

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। গতকাল সোমবার রাতে আয়ারল্যান্ডের বিপক্ষে  সিরিজের শেষ ওয়ানডেতে জয় পাওয়া ম্যাচে বল হাতে খুব একটা জ্বলে উঠতে পারেননি তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন এই সেনসেশন এদিন ১০ ওভার বল করে ৪১ রান দিয়ে শুধু এক উইকেট পান। আর এতেই নতুন কীর্তি গড়ে ফেললেন আন্তর্জাতিক তিনি। তিন ফরম্যাটে মোট ২০০ উইকেট নেওয়ার অনন্য মাইলফলক স্পর্শ করেছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।

জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল রশিদের। এরপর টি-টোয়েন্টি অভিষেকও ঘটে তাঁর। সাদা বলের দুই ফরম্যাটে অভিষেকের পর থেকে বল হাতে চমক দেখিয়ে যাচ্ছেন তিনি। যেকোনো কন্ডিশনেই উজ্জ্বলতা ছড়ান এই তরুণ লেগস্পিনার। তাই ৯৬ ম্যাচেই ২০০ উইকেট শিকার ফেললেন।

এখন পর্যন্ত ৫৭ ওয়ানডেতে ১২৩ ও ৩৮ টি-টোয়েন্টিতে ৭৫ উইকেট শিকার করছেন রশিদ। ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট খেলেছেন তিনি। গেল জুলাইয়ে নিজেদের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ১৫৪ রানে ২ উইকেট শিকার করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত