বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজ বিমানের সন্ধান, ৪০ মৃতদেহ উদ্ধার

96252_1-300x201আন্তর্জাতিক ডেস্ক : এয়ার এশিয়ার নিখোঁজ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার অনুসন্ধানকারীরা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন। ওই ধ্বংসাবশেষ যে ওই উড়োজাহাজের, তা ৯৫ শতাংশ নিশ্চিত বলে জানান তারা।
এদিকে, ওই ধ্বংসাবশেষে ছয়টি মরদেহের সন্ধান পাওয়া গেছে এবং তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
অনুসন্ধানকারীদের উদ্ধৃতি দিয়ে বিবিসি খবরে বলা হয়েছে, বোর্নিও দ্বীপের কাছে জাভা সাগরে উড়োজাহাজটির বেশকিছু অংশ ভাসতে দেখা গেছে। মালয়েশিয়াভিত্তিক উড়োজাহাজ কোম্পানি এয়ার এশিয়ার এয়ারবাস ৩২০-২০০ মডেলের উড়োজাহাজটি রোববার ১৬২ জন আরোহী নিয়ে যাত্রা করে নিখোঁজ হয়ে যায়। কর্তৃপক্ষ উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার উপকূলে বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করে। তৃতীয়দিনের মতো অনুসন্ধান অভিযান চালানোর সময় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়ার দাবি করা হলো।
ইন্দোনেশিয়ার সুরাবায়ার জুয়ানডা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে যাওয়ার পথে রোববার সকাল ৭টা ২৪ মিনিটে এয়ার এশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১ এর সঙ্গে জাকার্তা এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
জাভা সাগরের ওপরে থাকা উড়োজাহাজটির পাইলট তার মিনিট পাঁচেক আগেই মেঘের কথা বলে ৩২ হাজার ফুট উচ্চতা থেকে ৩৮ হাজার ফুট উচ্চতায় ওড়ার অনুমতি চান। এর কিছুক্ষণের মধ্যে তার সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যদিও কন্ট্রোল রুম তার কোনো বিপদ সংকেত পায়নি। এয়ার এশিয়া জানিয়েছে, ওই উড়োজাহাজে ১৫৫ জন যাত্রী ও ক্রু মিলিয়ে ১৬২ জন আরোহী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৪৯ জন ইন্দোনেশিয়ার ও তিনজন দক্ষিণ কোরিয়ার। বাকি তিনজন সিঙ্গাপুর, মালয়েশিয়া ও যুক্তরাজ্যের নাগরিক। উড়োজাহাজটি উধাও হয়ে যাওয়ার পরপরই সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া অনুসন্ধান শুরু করে। অন্ধকার নেমে আসায় রোববার রাতে অভিযান সাময়িকভাবে স্থগিত করা হলেও সোমবার সকাল থেকে আবার শুরু হয় ব্যাপক তল্লাশি।
মালয়েশিয়াভিত্তিক উড়োজাহাজ কোম্পানি এয়ার এশিয়ার ৪৯ শতাংশ শেয়ারের মালিক ইন্দোনেশিয়া। ১৩ বছর আগে যাত্রা শুরু করা এয়ার এশিয়ার কোনো উড়োজাহাজের এর আগে বড় ধরনের দুর্ঘটনায় পড়ার নজির নেই। এর আগে চলতি বছর মালয়েশিয়াভিত্তিক দুটি উড়োজাহাজের বড় ধরনের দুর্ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়ে যায়। ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটি ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়, যার খোঁজ এখনো পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা