,

বিশ্ব রেকর্ড গড়লেন ‘বুড়ো’ মিসবাহ’

news-image

স্পোর্টস ডেস্ক : সাবেক পাকিস্তানি অধিনায়ক মিসবাহ-উল-হক জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেকদিন হলো। কিন্তু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের বিপক্ষে গত ৫ মার্চ দুর্দান্ত এক ফিফটি হাঁকিয়ে তিনি নতুন রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ফিফটি হাঁকানো ব্যাটসম্যানের খেতাব এখন তার দখলে।

পেশোয়ার জালমি ২০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। এমন সময় মাঠে নামেন মিসবাহ। দলের অমন বিপদের মুহূর্তে সাবেক উইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামিকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন যা আবার টি-টোয়েন্টির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ জুটি। তাদের অসাধারণ জুটিতে ভর করে অতি গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে চলতি আসরের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে জালমি। মিসবাহ তার ৫৫ বলে ৫৯ রানের ইনিংসটি সাজিয়েছেন ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কায়।

সাবেক এই পাকিস্তানি অধিনায়কের বয়স এখন ৪৪ বছর ২৮৪ দিন। এই বয়সেও টি-টোয়েন্টিতে ফিফটি হাঁকানো মোটেই সহজ কাজ নয়। তবে বয়স দিয়ে নয়, তার পরিমাপ যে তার অভিজ্ঞতা দিয়ে সেটাই যেন বুঝিয়ে দিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর