,

ওয়েলিংটন টেস্টে মুশফিক নেই, ফিরছেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : শুক্রবার বাংলাদেশ সময় ভোর চারটায় বেসিন রিজার্ভে শুরু হবে দ্বিতীয় ম্যাচটি। টাইগারদের সব শেষ নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটনের এই মাঠেই ৩৫৯ রানের জুটি গড়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ২৭৬ বলে ২১৬ রান করেছিলেন সাকিব। অন্যদিকে ২৬০ বলে ১৫৯ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। বিপিএল খেলার পর ইনজুরির কারণে কিউই সফর থেকে ছিটকে পড়েন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। অন্যদিকে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে ওয়ানডে খেললেও আঙুলের চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি মুশফিক। দ্বিতীয় টেস্টেও অভিজ্ঞ এই ব্যাটসম্যানের খেলা নিয়ে রয়েছে সংশয়। এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। তবে মুশফিক এখনও ফিট না হওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেই পাওয়া যাবে ডান-হাতি এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে।

ম্যাচটিতে তামিম ইকবালকে নিয়েও ছিল অনিশ্চয়তা। যদিও দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন দ্বিতীয় ম্যাচে তামিমকে একাদশে পাওয়া নিয়ে আশাবাদী তিনি।

ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ইনজুরি আসলে খেলারই অংশ। এটা হয়ে গেলে কিছু করার থাকে না। কিন্তু আমি আশাবাদী তামিমের ব্যাপারে। হয়ত হালকা সমস্যা আছে। আজ (বৃহস্পতিবার) ব্যাট করবে, সেখানে বোঝা যাবে তার সবশেষ অবস্থা।

মুশফিকুর রহিমের ইনজুরি নিয়ে মাহমুদুল্লাহ বলেন, আমরা হয়তোবা পরের ম্যাচে মুশিকে পাচ্ছি না। তৃতীয় ম্যাচে ইনশাল্লাহ তাকে পাব। আজকে প্র্যাকটিস করার পর তার হাতের ব্যথা কতটুকু আছে সেটা জানতে পারব।

প্রথম ম্যাচে বোলিং অ্যাটাক পরিকল্পনা অনুযায়ী কাজে আসেনি। তিনি বলেন, যদিও অনভিজ্ঞ বোলিং অ্যাটাক, তবে তারা আগামীতে অনেক ভালো করবে। সেজন্য তাদের সময়ও দিতে হবে। তারা সবাই নিজেদের মত চেষ্টা করেছে।

দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান ফিরছেন এমটাই জানিয়েছেন দলপতি। মাহমুদুল্লাহ বলেন, মুস্তাফিজ ইনশাল্লাহ ব্যাক করবে। তবে তার জায়গায় কে বাদ পড়বে সেটি আমরা টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর