,

শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচেও লজ্জাজনকভাবে হারলো

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট সিরিজ যে নিতান্তই দুর্ভাগ্যের কারণে দক্ষিণ আফ্রিকা হেরে গেছে, সেটা বার বার প্রমাণ হচ্ছে ওয়ানডে সিরিজে। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে লঙ্কানদের হারানোর পর দ্বিতীয় ওয়ানডেতে বলতে গেলে লজ্জাই পেতে হলো হাতুরুসিংহের শিষ্যদের। দক্ষিণ আফ্রিকাকে ২৫১ রানে বেধে ফেলার পর নিজেরা অলআউট হয়েছে ১৩৮ রানে।

শুরুতে লঙ্কান বোলাররা দাপট দেখালেও পরে দাপট দেখিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকান বোলাররা। তাদের সাঁড়াসি বোলিংয়ের কারণে প্রোটিয়াদের জয় এলো ১১৩ রানের বিশাল ব্যবধানে। কাগিসো রাবাদা নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২ উইকেট করে নেন লুঙ্গি এনগিদি, এনরিখ নরটজে এবং ইমরান তাহির নেন ২টি করে উইকেট।

২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে। ওসাদা ফার্নান্দো সর্বোচ্চ ৩১ রান করেন। ২৪ রান করে রানআউট হন কুশল মেন্ডিস এবং থিসারা পেরেরা করেন ২৩ রান। ধনঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে এসেছে ১৫ রান। আভিষকা ফার্নান্দো করেন ১০ রান।

মাত্র ৩২.২ ওভারেই ১৩৮ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২৫১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৯৪ রান করেন কুইন্টন ডি কক এবং ৫৭ রান করেন ফ্যাফ ডু প্লেসিস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর