,

পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টর ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

news-image

স্পোর্টস ডেস্ক : পিএসজিকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টর ফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর ম্যাচে রোমেলু লুকাকুর জোড়া গোলে জয় এনে দেয়। ফলে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলো নেইমার-এমবাপ্পের দল পিএসজি।

পার্ক ডি প্রিন্সে ম্যাচের দুই মিনিটেই গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড। গোল করেন লুকাকু। তবে দশ মিনিট পরই হুয়ান বেনার্তের গোলে সময়তায় ফেরে স্বাগতিকরা।

বিরতির আগে লুকাকুর দ্বিতীয় গোলে আবারও লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রথম লেগের খেলায় গোল ব্যবধানে এগিয়ে থাকায় তখনও শেষ আটে যাওয়ার সম্ভাবনা ছিল পিএসজির।

ম্যাচের শেষ মুহূর্তে ভিএআর এর কল্যাণে কপাল খোলে রেড ডেভিলদের। তবে ম্যাচের একেবারে শেষ মিনিটে বক্সের মধ্যে হাতে বল লাগিয়ে ফেলেন পিএসজির প্রেসনেল কিমবাপ্পে। এ নিয়ে শেষ পর্যন্ত ভিএআরের মাধ্যমে নিশ্চিত হওয়া গেলো, ওটা ছিল পেনাল্টি।

ম্যাচের ৯৪তম মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করেন মার্কাস রাশফোর্ড। এরপর আরও ৬ মিনিট খেলা হয়েছে। অর্থ্যাৎ, অতিরিক্ত মোট ১০ মিনিট খেলা হয় এই ম্যাচে। প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় কোয়ার্টার ফাইনাল উঠে ম্যানচেন্টার ইউনাইটেড।

প্রথম লেগে ২-০ গোলে জয় পেয়েছিল পিএসজি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর