,

বিশ্বকাপ ২০১৯: তাসকিন-ইয়াসির প্রাথমিক দলে

news-image

স্পোর্টস ডেস্ক : বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের রুম থেকে আজ দুপুরে একটা খেলোয়াড় তালিকা হাতে বের হলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। বাংলাদেশের নিউজিল্যান্ড সফর এখনো চলছে। ওয়েলিংটনে শুক্রবার থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এ সফর শেষ হতে হতে ২০-২১ মার্চ। নির্বাচকেরা এখন কোন দল গড়তে বসেছেন? বিশ্বকাপের প্রাথমিক দল!

বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় আড়াই মাস। টুর্নামেন্টের ব্যাপ্তি কিংবা গুরুত্ব চিন্তা করলে, খুব যে বেশি দেরি আছে, তা নয়। বাংলাদেশ দল বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে আগামী ২২ এপ্রিল থেকে। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের কেউ কিছুদিনের বিশ্রামে থাকবেন, কেউ ঢাকা প্রিমিয়ার লিগ খেলবেন। আজ যে দলটি জমা দিয়েছেন নির্বাচকেরা, এটি ৩০ জনের প্রাথমিক দল। এখান থেকে পরে দলটা নেমে আসবে ১৫ জনে। এই প্রাথমিক দলে আছেন বিপিএলে চোট পাওয়া তাসকিন আহমেদ। বিপিএল ও ডিপিএল টি-টোয়েন্টিতে ভালো খেলা তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলীও আছেন ৩০জনের দলে।

প্রাথমিক দল নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন প্রথম আলোকে বললেন, ‘লজিস্টিকের কিছু বিষয় আছে। সে কারণেই প্রাথমিক দলটা করে দিয়েছি। খেলোয়াড়েরাও মানসিকভাবে যেন তৈরি হয়, সেটিও একটা কারণ। বিশ্বকাপের আগে আমাদের প্রোগ্রাম সব ঠিক হয়ে আছে। সেটির একটা হচ্ছে এই প্রাথমিক দল ঘোষণা। আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী এপ্রিলের মাঝামাঝি সময়ে চূড়ান্ত দল দিয়ে দেব। ২১-২২ এপ্রিলের দিকে আয়ারল্যান্ড চলে যাবে দল। সেখানে ত্রিদেশীয় সিরিজ খেলবে। আয়ারল্যান্ড থেকে যাবে বিশ্বকাপে।’ তাসকিনকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তাঁকে প্রাথমিক দলে অন্তর্ভুক্তি নিয়ে মিনহাজুল বললেন, ‘আমরা যেটা জানি এপ্রিলের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহের দিকে সে হয়তো মাঠে ফিরবে। এ কারণে আমরা ওকে প্রাথমিক দলে রেখে দিয়েছি।’

গত বিশ্বকাপে নিজ খরচে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির আগেও কন্ডিশনিং ক্যাম্প করেছিল। এবার ক্যাম্প হওয়ার সম্ভাবনা কম। ১ মে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ড চলে যাবে বাংলাদেশ। আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে হওয়া এই সিরিজের ফাইনাল খেললে ১৭ মে পর্যন্ত আয়ারল্যান্ডে থাকবেন মাশরাফিরা। বিশ্বকাপের আগে ২৬ মে কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে, একই মাঠে ২৮ মে ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মূল টুর্নামেন্টের আগে এতগুলো ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় আলাদা করে কন্ডিশনিং ক্যাম্পের প্রয়োজনীয়তা দেখছেন না প্রধান নির্বাচক, ‘আমরা তো মে মাসের শুরু থেকেই টানা ম্যাচ খেলতে শুরু করব। আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচও আছে। এত ম্যাচ খেলার পর প্রস্তুতি এমনিই ভালো হয়ে যাওয়ার কথা।’

২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর