,

নারী দিবস উপলক্ষে নাসিরনগরে মানববন্ধন ও নারী উন্নয়ন মেলা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : আর্ন্তজাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে নারী নির্যাতন প্রতিরোধে আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের সামনের সড়কে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক মানবন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে“সবাই মিলে ভাবো,নতুন কিছু কর,নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো”এই শ্লোগানকে সামনে রেখে নারীদের অংশগ্রহনে সকাল ১১ টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা প্রমূখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন কর্মসূচীতে এলাকার শতাধিক নারী অংশগ্রহন করেন। পরে নারী উদ্যোক্তাদের প্রস্তুতকৃত পণ্যের প্রচার-প্রসারের লক্ষ্যে স্থানীয় মহিলা বিষয়ক অধিদপ্তরে অনুষ্ঠিত নারী উন্নয়ন মেলায় আগত নারী উদ্যোক্তাদের তৈরি পোশাক,হস্তশিল্প,ঐতিহ্যবাহি নানা ধরণের পিঠাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর