মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েলিংটনে মুশফিকের খেলা নিয়ে সংশয়

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েলিংটনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে ৮ মার্চ। সেই ম্যাচের দুদিন আগেও মুশফিকুর রহিমের খেলা নিয়ে কোনো আশার সংবাদ দিতে পারছে না। যদিও ওয়েলিংটনে বুধবার নেটে ব্যাট করেছেন।

কব্জির ইনজুরিতে ভোগছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তাছাড়া পাঁজরের ইনজুরিও রয়েছে। যে কারণে হ্যামিল্টনে দু’দলের মধ্যে প্রথম ম্যাচেও তিনি খেলতে পারেননি। বুধবার বেশকিছু সময় নেট সেশনে অংশ নেন মুশফিক। তবে এরপরও আশার কথা জানাতে পারেননি দলের কোচ স্টিভ রুডস।

তিনি বলেন, আজ সে প্রকৃত অর্থে অনুশীলন করেছে। আমরা টেনিস, রাবার ও ক্রিকেট বল নিয়ে কাজ করেছি। তবে যখনই সে বলে হিট করেছে তখনও লিগামেন্টে কিছু ব্যাথা ছিল।

তামিম ইকবালও আজ অনুশীলন করেছেন। তার বিষয়ে রুডস বলেন, তামিম এর অবস্থা ভালো। সে গত ম্যাচে বেশ খেলেছে এবং ২০০ রান করেছে। এদিকে বিসিবি সভাপতি সোমবার জানিয়েছেন সাকিব কেবল তৃতীয় টেস্টে খেলতে পারবে। তাই হ্যামিল্টনে তার খেলা হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক