,

‘যে রান দলকে জেতাতে পারে না, সেই রানে কোনো লাভ নেই’

news-image

স্পোর্টস ডেস্ক : পুরো ম্যাচের তিন ইনিংসে হয়েছে পাঁচটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। এর মধ্যে তিন সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। যদিও তাদের এই ইনিংস দলের কাজে আসেনি। হারের ব্যবধান কমিয়েছে মাত্র। দলীয় পারফর্মেন্সের অভাবে ইনিংস এবং ৫২ রানের পরাজয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করতে হয়েছে মাহমুদউল্লাহ বাহিনীকে। ম্যাচ শেষে আজ টাইগার অধিনায়ক বললেন তার হতাশার কথা। দল না জিতলে ব্যক্তিগত পারফর্মেন্স তার কাছে মূল্যহীন।

হ্যামিল্টন টেস্টে বাংলাদশের হয়ে প্রথম ইনিংসে একাই লড়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। খেলেছিলেন ১২৬ রানের ইনিংস। এরপর কিউইদের করা ৭১৫ (ডিক্লে) রানের সুবাদে রানের পাহাড়ে চাপা পড়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরিরকাছে গিয়েও ৭৪ রানে আউট হন তামিম। কিন্তু এরপর দুই শতাধিক রানের জুটি গড়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন সৌম্য সরকার এবং অধিনায়ক মাহমুদউল্লাহ। ১৪৯ রানের ইনিংস উপহার দেন সৌম্য। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে তামিমের দ্রুততম তিন অংকে পৌঁছার রেকর্ড স্পর্শ করেন এই তরুণ।

সৌম্যর বিদায়ের পর সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে সঙ্গী হিসেবে কাউকে পাননি আর। ৯ম ব্যাটসম্যান হিসেবে আউট হন ১৪৬ রান করে। তাই অধিনায়ক হিসেবে এই সেঞ্চুরি তাকে কেন যেন খুব একটা আনন্দিত করতে পারছে না। অধিনায়ক হিসেবে দলের হারটাই তাকে পোড়াচ্ছে সবচেয়ে বেশি, ‘আমাদের ব্যাটিংয়ের ধারাবাহিকতা দরকার। যে রান দলকে জেতাতে পারে না, সেই রানে আসলে কোনো লাভ নেই।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর