মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোপার সেঞ্চুরি ফেদেরারের

news-image

স্পোর্টস ডেস্ক : রেকর্ডটি হাতছানি দিয়ে ডাকছিল রজার ফেদেরারকে। অবশেষে তা গড়েও ফেললেন। স্তেফানোস সিৎসিপাসকে হারিয়ে শিরোপা জেতার ‘সেঞ্চুরি’ হাঁকালেন তিনি। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ জিতে ক্যারিয়ারে শততম এটিপি ট্যুর শিরোপা ঘরে তুললেন সুইস কিংবদন্তি।

চলতি বছরের শুরুতে সিৎসিপাসের কাছে হেরেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নেন ফেদেরার। সেই গ্রিক প্রতিদ্বন্দ্বীকে হারিয়েই অনন্যাসাধারণ কীর্তি গড়লেন তিনি। একইসঙ্গে নিলেন মধুর প্রতিশোধ।

শনিবার দুবাইয়ে পুরুষ এককের ফাইনালি লড়াইয়ে ফেদেরারের কাছে পাত্তাই পাননি স্তেফানোস। ৬-৪, ৬-৪ গেমে পরাজয় বরণ করেন তিনি। সঙ্গে সঙ্গে ১০০টি শিরোপা জয়ের উদযাপনে মাতেন সুইস তারকা। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি প্রথম শিরোপা জেতেন ২০০১ সালে। এর মাঝে রেকর্ড ২০বার গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন টেনিস সম্রাট।

স্বপ্নের এই পথচলায় অসাধারণ মাইলফলক ছোঁয়ায় উচ্ছ্বসিত ফেদেরার। ৩৭ বছর বয়সী টেনিস মহাতারকা বলেন, মনে হচ্ছে; এ শিরোপা জয়ে আমার স্বপ্ন সত্যি হলো। সম্ভাব্য ভবিষ্যৎ তারকার বিপক্ষে খেলতে পারাটা দারুণ। কিংবদন্তি পিট স্যাম্প্রাস ও আন্দ্রে আগাসির বিপক্ষে খেলাটা ছিল আনন্দের ও উপভোগের।

পুরুষ এককের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ১০০ শিরোপা জয়ের মাইলফলক স্পর্শ করলেন ফেদেরার। রেকর্ড ১০৯টি শিরোপা জিতে শীর্ষে যুক্তরাষ্ট্রের জিমি কনর্স। আর টেনিস ইতিহাসে রেকর্ড ১৬৭টি শিরোপা জিতে সবার ওপরে মার্তিনা নাভ্রাতিলোভা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক