মেসি-রামোসের ‘ঝগড়া’

news-image

স্পোর্টস ডেস্ক : এল ক্ল্যাসিকো ঘিরে সারাবিশ্বের ফুটবল ভক্তদের মাঝেই থাকে তীব্র উত্তেজনা। বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের লড়াই দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। এ বার এল ক্ল্যাসিকোতে ফুটবল বিশ্ব দেখল অকল্পনীয় মুহূর্ত। যেখানে দেখা যায় ক্ষিপ্ত মেসিকে।

স্প্যানিশ লিগ লা লিগায় শনিবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে রিয়াল-বার্সা মুখোমুখি হয়। এই ম্যাচে বিরতিতে যাওয়ার আগে বল দখলের লড়াইয়ের সময় সার্জিও রামোস কনুই দিয়ে আঘাত করেন মেসির মুখে। এরপরই খেপে যান মেসি!

রামোসের আঘাতে মেসি মাটিতে পড়ে গিয়েছিলেন। এরপরই উঠে রামোসের দিকে তেড়ে যান। একদম মুখের সামনে গিয়ে আঙুল নেড়ে নেড়ে কী যেন বলছিলেন। তবে রামোসও ছেড়ে কথা বলেননি। তাকেও যায় দেখা মেসিকে লক্ষ্য করে বিড়বিড় করে কিছু বলতে।

দুজনকে থামাতে শেষ পর্যন্ত রেফারিকে এগিয়ে আসতে হয়। এমন খেপে যেতে মেসিকে আগে কখনো দেখা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বার্সা এগিয়ে ছিল ১ গোলে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত