,

ফের গেইল তাণ্ডব

news-image

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে ঝড় তুলেছিলেন। থেমেছেন দেড়শোর (১৬২) বেশি রান করে। আর শনিবার রাতে সিরিজের পঞ্চম ওয়ানডেতে ইংলিশ বোলারদের ওপর তাণ্ডব লীলা চালান নিজেকে এই ইউনিভার্সের বস হিসেবে পরিচয় দেওয়া ক্যারিবীয় বাঁহাতি ব্যাটসম্যান ক্রিস্টোফার হ্যানরি গেইল।

এর আগে ডারেন সামি ন্যাশনাল ক্রিকেট গ্রাউণ্ডে ওশান থমাস নামক ঘুর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। আগে ব্যাট করতে নেমে থমাসের বোলিং ঝড়ে ১১৩ রানেই থেমে যায়। ১১১ রান থেকে ১১৩ রানে যেতেই ইংল্যান্ড হারায় তাদের শেষ পাঁচ উইকেট। থমাসের অগ্নিঝরা বোলিংয়ে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

এ ম্যাচে ওশান থমাস নেন ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট। পাঁচ ওভার এক বলে মাত্র ২১ রান খরচ করে পাঁচ ইংলিশ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান। ক্যারিয়ারে মাত্র আটটি ওয়ানডে খেলা (এই ম্যাচ বাদে) থমাস এর ১০টি উইকেট শিকার করেছিলেন। আর আজ নেন পাচটি উইকেট।

এর আগের ক্যারিবীয়দের বিপক্ষে ইংল্যান্ড দলীয় সর্বোচ্চ স্কোর (৪১৮) করে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছিল। আর আজ সর্বনিম্ন স্কোর করে (১১৩) আবার রেকর্ডের খাতায় নাম লেখান ইংলিশরা। সর্বোচ্চ ২৩ রান করে আসে বাটলার-হেলসের ব্যাট থেকে। চারজন আউট হন শূন্য রান করে। একজনের ব্যাট থেকে আসে মাত্র এক রান।

জবাবে খেলতে নেমে গেইলের ব্যাটিং তাণ্ডবে হাতে সাত উইকেট রেখে মাত্র ১২ ওভার এক বলে জয়ের বন্দরে পৌঁছে যায় দ্বীপ দেশটি। গেইল ২৭ বলে ৭৭ রান করেন। ছক্কা পেটান নয়টি আর চার মারেন পাঁচটি। গেইলের অকল্পনীয় মারে দিশেহারা হয়ে গিয়েছিলেন ওকস-উডরা। দুজনে ১২ ওভার বল করে খরচ করেন ১১১ রান। হেটমায়ার-ব্রাভো অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

পাঁচ ম্যাচ সিরিজের মধ্যে ইংল্যান্ড-উইন্ডিজ দুটি দেশই জেতে দুটি করে ম্যাচ। একটি ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় সিরিজটি ভাগাভাগি করবে দেশ দুটি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর