মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে আইসিসির সতর্কবার্তা

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ৩০মে থেকে ইংল্যান্ড ও ওয়ালসে শুরু হতে যাচ্ছে ২০১৯ বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে দশর্কদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপের মত বড় বৈশ্বিক আসর এলেই বিভিন্ন চক্র সক্রিয় হয়ে উঠে ভুয়া প্রতিযোগিতা ও লটারির নাম করে। আইসিসি দর্শকদের সতর্ক করেছে সেসব ভুয়া কর্মকান্ড থেকে দূরে থাকার জন্য। বিশ্বকাপের টিকিটের লোভ দেখিয়ে কিংবা আইসিসির সংশ্লিষ্টতার মিথ্যা আশ্বাস দিয়ে যেসব ব্যক্তি বা বিতর্কিত সংস্থা দর্শকদের ঠকাতে চায় তাদের থেকে সতর্ক থাকতে বলেছে আইসিসি।

নিজস্ব ওয়েবসাইটে এক সংবাদ প্রকাশের মাধ্যমে আইসিসি জানিয়েছে, বিশ্বকাপকে সামনে রেখে যেসব ভুয়া স্কিমের খবর বের হয়েছে তার কোনোটির সাথেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জড়িত নয়।

বিবৃতিতে আইসিসি জানায়, ‘আইসিসি জানাচ্ছে- লটারি, প্রতিযোগিতা বা প্রমোশান কিছুই আয়োজন করেনি তারা। ২০১৯ বিশ্বকাপ নিয়ে এ জাতীয় কোনো কিছু আইসিসি শুরুও করেনি। ব্রিটিশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ বলে এরকম কিছু বেরোলে ফ্রড হিসেবে একটি কন্টাক্ট নম্বর (০৩০০ ১২৩ ২০৪০) থাকছে।’

ভুয়া এসব স্কিমের ব্যাপারে আইসিসিকে অবহিত করলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। সেক্ষেত্রে আইসিসি তাদের সাথে যোগাযোগের উপায়ও বলে রেখেছে, যেক্ষেত্রে অভিযোগকারীর পরিচয় গোপন রাখারও সুযোগ রয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘ব্রিটিশ যুক্তরাষ্ট্রের বাইরের যদি কোনো যোগাযোগ নম্বর থাকে তাহলে আইসিসিক্রিকেট ডট কম এ সে বিষয়ে অভিযোগ দায়ের করুন। আইসিসি অথবা সিডব্লিউসি ই-মেইলের মাধ্যমে কোনো ব্যক্তিগত তথ্য জানতে চায় না।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক