শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে কৌশলে রেখ গেল অজ্ঞাত লাশ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে কৌশলে রেখ পালাল অজ্ঞাত (৩২) এক নারীর লাশ। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি এখনো কেউ।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগ সূএে জানা যায়, বিকেল ৫টার দিকে আনুমানিক এক কিশোর ও এক তরুণী অচেতন অবস্থায় ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর তাদের জরুরি বিভাগ থেকে টিকিট সংগ্রহ করতে বলা হয়। কিন্তু তারা টিকিট সংগ্রহ করে আর ফিরে আসেনি। ওই নারীকে পরীক্ষা করে দেখা যায়- তিনি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় সনাক্তের চেষ্টাসহ বিষয়টি তদন্ত চলছে।