মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টুইটের শোয়েবের ‘পাকিস্তান জিন্দাবাদ’ কী জবাব দিলেন সানিয়া?

news-image

অনলাইন ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার পর ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন সানিয়া মির্জা। সমালোচনার ধাক্কা তাঁকে সজোরে আঘাত করেছিল। যার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জবাবও দিয়েছিলেন এই টেনিস সুন্দরী।

গত ২৬ ফেব্রুয়ারি ভোরের দিকে পাকিস্তানের বালাকোট শহরে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের আস্তানায় হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এর একদিন পরই বুধবার ভারতের দু’টি যুদ্ধবিমান বিধ্বস্ত ও পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে আটক করে পাকিস্তান।

অভিনন্দন পাকিস্তানে হামলা চালাতে গিয়েছিলেন যুদ্ধবিমান মিগ-২১ নিয়ে। তবে সেই যুদ্ধবিমানটি ভূপাতিত করে ফেলে পাকিস্তানের সামরিক বাহিনী। কাশ্মীরীরা তাকে ধরে আক্রমণ করতে চাইলে পাকিস্তান সেনাবাহিনী অভিনন্দনকে নিজেদের জিম্মায় নেয়। প্রায় ৬০ ঘণ্টা পর ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের কাছে পাইলট অভিনন্দনকে হস্তান্তর করে পাকিস্তান কর্তৃপক্ষ। শুক্রবার রাত প্রায় সাড়ে ৯টার দিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াঘা সীমান্ত দিয়েই ভারতে ফেরেন অভিনন্দন।

যদিও অভিনন্দন পাকিস্তানের মাটিতে আটক থাকাকালীনই সানিয়ার স্বামী শোয়েব ‘পাকিস্তান জিন্দাবাদ’ লিখে টুইট করেছিলেন। উইং কমান্ডার পাকিস্তানের হাতে বন্দি অবস্থায় থাকাকালীন সানিয়া এই নিয়ে আর কিছুই বলেননি। তবে অভিনন্দন ভারতে ফেরার পর আর আবেগ ধরে রাখতে পারলেন না সানিয়া। টুইটারে তিনি লিখলেন, দেশের মাটিতে ফিরে আসায় আপনাকে স্বাগত। আপনিই আমাদের সত্যিকারের হিরো। গোটা দেশ আপনাকে সেলুট জানাচ্ছে। আর যে সাহসিকতার পরিচয় আপনি রাখলেন তার জন্য শ্রদ্ধা। জয় হিন্দ।

উল্লেখ্য, ২০১০ সালে পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের সঙ্গে গাঁটছড়া বেধেছিলেন সানিয়া মির্জা। তারপর থেকে একাধিকবার তাঁকে সমালোচনার শিকার হতে হয়েছে। ভারত-পাকিস্তানের সম্পর্ক অবনতি হলে নেটিজেনদের একাংশ একাধিকবার তাঁকে আক্রমণ করেছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক