মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা

news-image

৪৮১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা যে কতটা কঠিন, সেটা সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছাড়া আর কেউ অনুধাবন করতে পারছে না। তবুও দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সাদমান ইসলাম। দু’জনের ব্যাটে গড়ে উঠেছিল ৮৮ রানের দারুণ এক জুটি।

কিন্তু হ্যামিল্টনের সেডন পার্কের উইকেট যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে এক অপার রহস্য নিয়ে হাজির হয়েছে। যে উইকেটে অনায়াসে ব্যাট চালিয়ে গেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য এই উইকেট যেন টোটালি আনপ্লেয়েবল।ট্রেন্ট বোল্ট, নেইল ওয়াগনার কিংবা টিম সাউদিদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা বড়ই অসহায়। ৮৮ রানের ওপেনিং জুটির পর ১১০ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। ওপেনারদের দৃঢ়তার পর বলতে গেলে দারুণ ব্যাটিং বিপর্যয়েই পড়েছে টাইগাররা। এখন ইনিংস পরাজয় এড়াতে পারলেই যেন বাঁচে তারা।

৩৭ রান করার পর নেইল ওয়াগনারের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাদমান ইসলাম। ভেঙে যায় ওপেনিং জুটি। মাঠে নামেন মুমিনুল হক। আগের ইনিংসের মত এই ইনিংসেও দিলেন ব্যর্থতার পরিচয়। প্রথম ইনিংসে করেছিলেন ১২ রান। এবার করলেন ৬ বলে ৮ রান। উইকেটে টিকলেন কেবল ৭ মিনিট। বোল্টের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

প্রথম ইনিংসে ৮ রান করেছিলেন মোহাম্মদ মিঠুন। এবার সাদমান আর মুমিনুল দ্রুত আউট হয়ে যাওয়ার পর মিঠুনের প্রয়োজন ছিল একটু ধৈয্য ধরে খেলার। কিন্তু উইকেটে টিকলেন ৯ মিনিট। খেললেন চার বল। কোনো রানই করতে পারলেন না। ফিরে গেলেন শূন্য রানে। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৬। ৬৭ রান নিয়ে তামিম ইকবাল এবং ৩ রান নিয়ে ব্যাট করছেন সৌম্য সরকার।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক