ট্রেনের টিকিটে যাত্রীর নাম বাধ্যতামূলক করা হবে : রেলমন্ত্রী
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ট্রেনের টিকিট কালোবাজারি রোধে টিকিটে যাত্রীর নাম দ্রুত সময়ের মধ্যে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শুক্রবার বিকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ রেলওয়েতে যাত্রী পরিবহনের নামে দীর্ঘদিন ধরেই টিকিটের ব্যাপক অনিয়ম দুর্নীতি আর বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেন, ‘নিরাপদ বাহন’ বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণে ট্রেনযাত্রীরা যেন আর হয়রানির শিকার না হয় সে জন্য ট্রেনের টিকিটে যাত্রীর নাম দ্রুত সময়ের মধ্যে বাধ্যতামূলক করা হবে।
এর আগে দুপুরে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন কসবায় আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরে তিনি বিকাল সাড়ে ৪টায় আখাউড়া-আগরতলা নির্মাণাধীন রেলপথ পরিদর্শন শেষে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আসেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলপথমন্ত্রী বলেন, ‘২০২০ সালের মধ্যে আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজ শেষ হবে। এতে করে ট্রেনের ক্রসিং সংখ্যা কমবে। যাত্রীসেবার মান বাড়বে। এছাড়া আগামী জুন মাসে বিদেশ থেকে ২০০ কোচ আনা হবে। চাহিদা অনুযায়ী এ বছরের শেষ নাগাদ এসব কোচ ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে।

এ সময় রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ রেলপথ নির্মাণকাজের প্রকল্প পরিচালক (পিডি) মো. শহীদুল ইসলাম, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজের প্রকল্প পরিচালক ডিএন মজুমদার, বাংলাদেশ রেলওয়ে চিফ ইঞ্জিনিয়ার সুভক্ত গীণ, আখাউড়া-লাকসাম রেলপথ নির্মাণকাজের উপপরিচালক মো. আনিসুর রহমানসহ বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।