বরেণ্য সাংবাদিক শাহ্ আলমগীরের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

news-image

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক বরেণ্য সাংবাদিক ও সংগঠক এবং সাংবাদিক নেতা শাহ্ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এক শোক বার্তায় খ্যাতিমান এই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামিসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ । তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাংবাদিক অঙ্গণের এক উজ্জ্বল নক্ষত্রের চির বিদায় হয়েছে। তা সাংবাদিকতা অঙ্গনের অপূরণীয় ক্ষতি বলে শোক বার্তায় উল্লেখ করা হয়।

উল্লেখ্য বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি শাহ্ আলমগীর।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান